শিরোনামঃ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬টি সড়ক এলজিইডির কোর রোড নেটওয়ার্কের আওতায় আনার সুপারিশ বাড়ির মালিককে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, বন্দরে কথিত সাংবাদিককে ঘিরে উত্তেজনা ফতুল্লায় ওসি মাহবুব আলমের তৎপরতায় স্বস্তি জনমনে অর্ধ গলিতে লাশ উদ্ধার : শরীরের অংশ ছিড়ে নিচ্ছে গুইসাপ নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা খেলা শুরু স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ গণমাধ্যমকর্মীকে হুমকি ও দুর্ব্যবহার : সাংসদ-পুত্রের বিরুদ্ধে জিডি পুলিশ সুপার ৮ মাসে বদলি হলেও পাঁচ বছর ধরে বহাল তবিয়তে সিভিল সার্জন সোনারগাঁওয়ে অবৈধ চুনা পোড়ানোর কারখানার মূলহোতা মোশাররফ বন্দর থানা পুলিশ কর্তৃক ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-১
মস্কোয় তুরস্কের দূতাবাসে হামলা

মস্কোয় তুরস্কের দূতাবাসে হামলা

russia-turkey-syria_13360
মস্কোয় তুরস্কের দূতাবাসে হামলা চালিয়েছে কয়েকশ’ তরুণ। তবে এই হামলায় কেউ হতাহত হননি। বুধবার এ ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

 ঘটনাস্থল থেকে এএফপির একজন আলোকচিত্রী জানান, কয়েকশ’ তরুণ একযোগে তুরস্কের দূতাবাস লক্ষ্য করে হামলা চালায়। তারা দূতাবাস ভবনের দিকে পাথর ও ডিম ছুড়ে মারে। ভবনটির বেশ কয়েকটি জানালাও ভাঙচুর করে হামলাকারীরা।
 এ সময় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানবিরোধী স্লোগান দিতে থাকে তরুণরা। অনেকের হাতে তুরস্কবিরোধী স্লোগান সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
 ওই আলোকচিত্রী আরও জানান, হামলাকারীদের ঠেকানোর চেষ্টা করে​ পুলিশ। কিন্তু তাদের এ চেষ্টা কোনো কাজে আসেনি।
 সিরিয়া-তুরস্ক সীমান্তে মঙ্গলবার রাশিয়ার একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতি​ত করে তুরস্ক। ওই ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে।
 সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে চলমান অভিযানে অংশ নেয়া ওই যুদ্ধবিমানটি তুর্কি আকাশসীমা লঙ্ঘন করে বলে অভিযোগ তুরস্কের।
 তবে রাশিয়া ওই অভিযোগ অস্বীকার করে বলছে, তাদের কোনো বিমান তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK