শিরোনামঃ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬টি সড়ক এলজিইডির কোর রোড নেটওয়ার্কের আওতায় আনার সুপারিশ বাড়ির মালিককে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, বন্দরে কথিত সাংবাদিককে ঘিরে উত্তেজনা ফতুল্লায় ওসি মাহবুব আলমের তৎপরতায় স্বস্তি জনমনে অর্ধ গলিতে লাশ উদ্ধার : শরীরের অংশ ছিড়ে নিচ্ছে গুইসাপ নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা খেলা শুরু স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ গণমাধ্যমকর্মীকে হুমকি ও দুর্ব্যবহার : সাংসদ-পুত্রের বিরুদ্ধে জিডি পুলিশ সুপার ৮ মাসে বদলি হলেও পাঁচ বছর ধরে বহাল তবিয়তে সিভিল সার্জন সোনারগাঁওয়ে অবৈধ চুনা পোড়ানোর কারখানার মূলহোতা মোশাররফ বন্দর থানা পুলিশ কর্তৃক ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-১
বরিশালকে হারিয়ে টানা দ্বিতীয় জয় কুমিল্লার

বরিশালকে হারিয়ে টানা দ্বিতীয় জয় কুমিল্লার

bpl-kumilla_13366
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলে বরিশাল বুলসকে ৮ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

সহজ জয়ের লক্ষ্যে খেলতে নেমে ২ ওভার হাতে রেখেই প্রয়োজনীয় রান তুলে নেয় মাশরাফি বিন মুর্তজার দল।
 টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বরিশাল বুলস। যথারীতি তারা ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি। ১৮.৩ ওভারে সবক’টি উইকেট হারিয়ে তারা করে মাত্র ৮৯ রান।
 কুমিল্লার নুয়ান কুলাসেকারা, আশার জায়দি ও আবু হায়দারদের বোলিং তোপের মুখে বেশিদুর আগাতে পারেনি মাহমুদুল্লাহরা। রনি তালুকদার ১৭, সাব্বির রহমান ১০ ও কেভন কুপার ২২ রান করা ছাড়া আর কেউ দুই অংকের কোটায় পৌঁছতে পারেননি।

কুমিল্লার হয়ে কুলাসেকারা ৩টি, আশার জায়দি ৩টি ও আবু হায়দার ২টি করে উইকেট লাভ করেন।

 এরপর ৯০ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে ২ ওভার হাতে রেখেই প্রয়োজনীয় রান তুলে নেয় কুমিল্লা। মাহমুদুল হাসান ৩১ রান করেন আর ২৩ রানে অপরাজিত ছিলেন মারলন স্যামুয়েলস।
 নুয়ান কুলাসেকারা ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK