শিরোনামঃ
দুর্যোগকালীন সময়ে যোগাযোগ ও উদ্ধার কার্যক্রম জোরদারে ১২টি স্পিডবোট হস্তান্তর  মহাসড়কে চালু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ‘অটো ফাইন সিস্টেম’ নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬টি সড়ক এলজিইডির কোর রোড নেটওয়ার্কের আওতায় আনার সুপারিশ বাড়ির মালিককে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, বন্দরে কথিত সাংবাদিককে ঘিরে উত্তেজনা ফতুল্লায় ওসি মাহবুব আলমের তৎপরতায় স্বস্তি জনমনে অর্ধ গলিতে লাশ উদ্ধার : শরীরের অংশ ছিড়ে নিচ্ছে গুইসাপ নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা খেলা শুরু স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ গণমাধ্যমকর্মীকে হুমকি ও দুর্ব্যবহার : সাংসদ-পুত্রের বিরুদ্ধে জিডি পুলিশ সুপার ৮ মাসে বদলি হলেও পাঁচ বছর ধরে বহাল তবিয়তে সিভিল সার্জন
নোয়াখালীতে ২ ব্যবসায়ীকে কুপিয়েছে যুবলীগ কর্মিরা

নোয়াখালীতে ২ ব্যবসায়ীকে কুপিয়েছে যুবলীগ কর্মিরা

-songshoso_9156420151127153646

বিশেষ প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নোয়াখালীর সোনাইমুড়ীতে ২ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে যুবলীগের কর্মীরা। এসময়  তারা সড়ক অবরোধ ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। জানা গেছে সোমবার রাতে সোনাইমুড়ি উপজেলার পদিপাড়ার বাজারের পাশে জমাদর বাড়ি ঘেরাও করে এক দল দুর্বৃত্ত। এ সময় রাত ভর পদিপাড়া বাজারে বেশ কিছু ককটেলের বিস্ফোরন ঘটে। দুপরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়ক অবরোধ উঠিয়ে দেয়। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে যুবলীগের ইয়াবা সাদ্দাম, মাহাবুব, খলিলু রহমান ওরুপে মোস্তান, মোঃ হোসেন প্রকাশ বাংলা ভাইয়ের নেতৃত্বে ২০/৩০ জন যুবলীগের নামধারী কর্মীরা প্রকাশ্য অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ী হুমায়ন কবির ও ফিরোজকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় যুবলীগ কর্মীরা পদিপাড়া বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় এবং সড়ক অবরোধ করে রাখে। সোনাইমুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়ক অবরোধ উঠিয়ে দিলে ও এ রিপোর্ট লেখা পর্যন্ত পদিপাড়া বাজারে ব্যবস্যা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং এলাকায় চরম আতংক বিরাজ করছে।সোনাইমুড়ি থানার ওসি মো: হানিফুল ইসলাম ঘটনার কথা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও তিনি ঘটনাটি জানেন না বলে জানান।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK