শিরোনামঃ
দুর্যোগকালীন সময়ে যোগাযোগ ও উদ্ধার কার্যক্রম জোরদারে ১২টি স্পিডবোট হস্তান্তর  মহাসড়কে চালু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ‘অটো ফাইন সিস্টেম’ নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬টি সড়ক এলজিইডির কোর রোড নেটওয়ার্কের আওতায় আনার সুপারিশ বাড়ির মালিককে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, বন্দরে কথিত সাংবাদিককে ঘিরে উত্তেজনা ফতুল্লায় ওসি মাহবুব আলমের তৎপরতায় স্বস্তি জনমনে অর্ধ গলিতে লাশ উদ্ধার : শরীরের অংশ ছিড়ে নিচ্ছে গুইসাপ নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা খেলা শুরু স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ গণমাধ্যমকর্মীকে হুমকি ও দুর্ব্যবহার : সাংসদ-পুত্রের বিরুদ্ধে জিডি পুলিশ সুপার ৮ মাসে বদলি হলেও পাঁচ বছর ধরে বহাল তবিয়তে সিভিল সার্জন
নেপালের সংকট উত্তরণের আশাবাদ প্রধানমন্ত্রীর

নেপালের সংকট উত্তরণের আশাবাদ প্রধানমন্ত্রীর

24530

ইন্টারন্যাল ডেস্ক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালের নতুন সরকারের শুভ কামনা করে বলেছেন, সদ্য দায়িত্ব গ্রহণকারী এই সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করে দেশটিকে আরও সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে সক্ষম হবে বলে তাঁর প্রত্যাশা। প্রলয়ংকরী ভূমিকম্প ও সাম্প্রতিক অবরোধের ফলে সৃষ্ট সংকটও দেশটি কাটিয়ে উঠবে বলে আশা করেন তিনি। খবর বাসসের।
নেপালের বিদায়ী রাষ্ট্রদূত হরিকুমার সেরেস্তা গতকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর তেজগাঁও কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় তাঁদের মধ্যে হওয়া বৈঠকে এসব আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
নেপালের নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ভূমিকম্প ও অবরোধের ফলে নেপালের জনগণের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ সহায়তা করতে প্রস্তুত রয়েছে। তাঁর আশা, গত এপ্রিলে আঘাত হানা ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ও দেশ সম্পূর্ণ পুনর্গঠনে নেপাল সক্ষম হবে।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানান।
নেপালে চলমান বিক্ষোভ ও অবরোধের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এটা সুখের বিষয় যে বাংলাদেশের মতো রক্তাক্ত আন্দোলনের তুলনায় হিমালয়ের পাদদেশের এ দেশটি সম্পূর্ণ শান্তিপূর্ণ বিক্ষোভ প্রত্যক্ষ করছে।
শেখ হাসিনা ভারতের সঙ্গে যেকোনো আঞ্চলিক ইস্যুতে আলোচনায় নেপাল ও ভুটানের গুরুত্বের বিষয় তুলে ধরেন। সৈয়দপুর বিমানবন্দর, চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দরের মাধ্যমে নেপালে পণ্য পরিবহনে তাঁর দেওয়া প্রস্তাবের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সৈয়দপুর বিমানবন্দর আঞ্চলিক বিশেষত নেপালের পণ্য পরিবহনে ব্যবহৃত হতে পারে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরও ভারতের আসাম রাজ্য ব্যবহার করতে পারে।
হরিকুমার সেরেস্তা নেপালে ভূমিকম্পের পর বাংলাদেশের সহযোগিতা ও সমর্থনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, নেপাল এই সম্পর্ক নতুন মাত্রায় নিয়ে যেতে চায়। প্রধানমন্ত্রীর হাতে তাঁর প্রতি নেপালের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছাসংবলিত চিঠি তুলে দেন বিদায়ী এ রাষ্ট্রদূত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK