শিরোনামঃ
মহাসড়কে চালু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ‘অটো ফাইন সিস্টেম’ নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬টি সড়ক এলজিইডির কোর রোড নেটওয়ার্কের আওতায় আনার সুপারিশ বাড়ির মালিককে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, বন্দরে কথিত সাংবাদিককে ঘিরে উত্তেজনা ফতুল্লায় ওসি মাহবুব আলমের তৎপরতায় স্বস্তি জনমনে অর্ধ গলিতে লাশ উদ্ধার : শরীরের অংশ ছিড়ে নিচ্ছে গুইসাপ নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা খেলা শুরু স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ গণমাধ্যমকর্মীকে হুমকি ও দুর্ব্যবহার : সাংসদ-পুত্রের বিরুদ্ধে জিডি পুলিশ সুপার ৮ মাসে বদলি হলেও পাঁচ বছর ধরে বহাল তবিয়তে সিভিল সার্জন সোনারগাঁওয়ে অবৈধ চুনা পোড়ানোর কারখানার মূলহোতা মোশাররফ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ কাউন্সিলরকে সাময়িক বরখাস্ত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ কাউন্সিলরকে সাময়িক বরখাস্ত

news03ডেস্ক নিউজ,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ কাউন্সিলরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার বিকালে স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত ভিন্ন ভিন্ন চারটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বরখাস্ত  হওয়া কাউন্সিলররা হলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর শাহজালাল, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল ইসলাম, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাশেম। কাউন্সিলরদের বরখাস্তের নোটিশ সিটি করপোরেশনের কাউন্সিলর ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনসহ ১১টি কার্যালয়ে পাঠানো হয়েছে। জারি করা এ আদেশে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকারের উপসচিব আবদুর রউফ মিয়া।প্রজ্ঞাপনে বলা হয়, এই চার কাউন্সিলরের বিরুদ্ধে আনা অভিযোগ আদালত গ্রহণ করায় স্থানীয় সরকার আইন ২০০৯ এ ধারা ১২ এর উপধারা ১ অনুযায়ী তাঁদের সাময়িক বরখাস্ত করা হলো।সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আরও তিন কাউন্সিলরকে বরখাস্ত করা হয়। এ ব্যাপারে এনসিসি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে এখনও পর্যন্ত এ সংক্রান্ত কোন পত্র পাইনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK