শিরোনামঃ
দুর্যোগকালীন সময়ে যোগাযোগ ও উদ্ধার কার্যক্রম জোরদারে ১২টি স্পিডবোট হস্তান্তর  মহাসড়কে চালু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ‘অটো ফাইন সিস্টেম’ নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬টি সড়ক এলজিইডির কোর রোড নেটওয়ার্কের আওতায় আনার সুপারিশ বাড়ির মালিককে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, বন্দরে কথিত সাংবাদিককে ঘিরে উত্তেজনা ফতুল্লায় ওসি মাহবুব আলমের তৎপরতায় স্বস্তি জনমনে অর্ধ গলিতে লাশ উদ্ধার : শরীরের অংশ ছিড়ে নিচ্ছে গুইসাপ নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা খেলা শুরু স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ গণমাধ্যমকর্মীকে হুমকি ও দুর্ব্যবহার : সাংসদ-পুত্রের বিরুদ্ধে জিডি পুলিশ সুপার ৮ মাসে বদলি হলেও পাঁচ বছর ধরে বহাল তবিয়তে সিভিল সার্জন
নাঃগঞ্জ কোস্টগার্ড কর্তৃক ৭ কোটি টাকার অবৈধ মালামাল উদ্ধার,বালকহেড ও ট্রাক জব্দ

নাঃগঞ্জ কোস্টগার্ড কর্তৃক ৭ কোটি টাকার অবৈধ মালামাল উদ্ধার,বালকহেড ও ট্রাক জব্দ

DSC_1882

নারায়ণগঞ্জ প্রতিদিন.কম : নারায়ণগঞ্জের কোস্টগার্ড স্টেশন পাগলা কর্তৃক বৃহস্পতিকার বিকেল ৪ টায় দক্ষীন কেরানীগঞ্জ থানাধীন ধলেশ^রী নদীর কুইচ্চামারা এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আমদানীকৃত বিপুল পরিমান শাড়ী,থ্রি-পিছ,চাদর সহ বাল্কহেড ও ট্রাক আটক করা হয় ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ নভেম্বর বৃহস্পতিবার ভোর ৪ টায় বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোনের আওতাধীন পাগলা স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুর রহমান এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারি কমিশনার ইমাম গাজ্জালী এর তত্বাবধানে টিম লিডার মোশাররফ হোসেন এর নেতৃত্বে যৌথভাবে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষীন কেরানীগঞ্জ থানাধীন ধলেশ^রী নদীর কুইচ্চামারা এলাকায় অভিযান পরিচালনা করা হয় । রাত ৪ টায় অপারেশন দল উক্ত এলাকায় বাল্কহেড থেকে ট্রাকে অবৈধ বান্ডিলগুলি লোড করতে দেখে প্লাস্টিকের বস্তাগুলো তল্লাশী করে ভারতীয় শাড়ী,থ্রি-পিছ ও চাদর উদ্ধার করে । অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে মালামালের সাথে জরিত ব্যাক্তিরা পালিয়ে যেতে সক্ষম হয় । উদ্ধার হওয়া মালামালের সাথে বহনকৃত বাল্কহেড ও ট্রাক জব্দ করা হয় । উদ্ধারকৃত মালামালের আনমানিক মূল্য প্রায় ৭ কোটি টাকা । বাল্কহেড ও ট্রাক সহ অবৈধ মালামালগুলোকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপতরের নিকট হস্তান্ত করা হয় ।
এ বিষয়ে কোস্টগার্ড পাগলা স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুর রহমান নারায়ণগঞ্জ প্রতিদিন.কমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রায় ৭ কোটি টাকার ভারতীয় অবৈধ শাড়ী,থ্রি-পিছ ও চাদর সহ বাল্কহেড এবং একটি ট্রাক উদ্ধার করি । আগামী দিনগুলোতেও বাংলাদেশ কোস্টগার্ডের চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK