শিরোনামঃ
দুর্যোগকালীন সময়ে যোগাযোগ ও উদ্ধার কার্যক্রম জোরদারে ১২টি স্পিডবোট হস্তান্তর  মহাসড়কে চালু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ‘অটো ফাইন সিস্টেম’ নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬টি সড়ক এলজিইডির কোর রোড নেটওয়ার্কের আওতায় আনার সুপারিশ বাড়ির মালিককে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, বন্দরে কথিত সাংবাদিককে ঘিরে উত্তেজনা ফতুল্লায় ওসি মাহবুব আলমের তৎপরতায় স্বস্তি জনমনে অর্ধ গলিতে লাশ উদ্ধার : শরীরের অংশ ছিড়ে নিচ্ছে গুইসাপ নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা খেলা শুরু স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ গণমাধ্যমকর্মীকে হুমকি ও দুর্ব্যবহার : সাংসদ-পুত্রের বিরুদ্ধে জিডি পুলিশ সুপার ৮ মাসে বদলি হলেও পাঁচ বছর ধরে বহাল তবিয়তে সিভিল সার্জন
ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নার্স নিহত

ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নার্স নিহত

নারায়ণগঞ্জ প্রতিদিনঃ

নারায়ণগঞ্জে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজন নার্স নিহত হয়েছেন।
নিহতের নাম হালদার (৪৭)। তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। বন্দর এলাকার বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত নার্স বরিশালের আগৈলঝাড়ার কাঠিরা গ্রামের খোকন বাড়ৈ এর স্ত্রী।
খ্রিষ্টান ধর্মাবলম্বী এই দম্পতির নারায়ণগঞ্জের বন্দর থানাধীন নবীগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন হাবিব মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ জানিয়েছে, স্বামীর কাছে বেড়াতে এসেছিলেন ওই নার্স। মোটরসাইকেলে করে তারা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কা খেয়ে স্বামী-স্ত্রী দুজনেই রাস্তায় ছিটকে পড়েন। এ সময় স্বামী খোকন বাড়ৈ অলৌকিকভাবে অক্ষত থাকলেও তার স্ত্রী চলন্ত ট্রাকের চাকার নিচে পিষ্ট হন এবং ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK