শিরোনামঃ
দুর্যোগকালীন সময়ে যোগাযোগ ও উদ্ধার কার্যক্রম জোরদারে ১২টি স্পিডবোট হস্তান্তর  মহাসড়কে চালু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ‘অটো ফাইন সিস্টেম’ নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬টি সড়ক এলজিইডির কোর রোড নেটওয়ার্কের আওতায় আনার সুপারিশ বাড়ির মালিককে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, বন্দরে কথিত সাংবাদিককে ঘিরে উত্তেজনা ফতুল্লায় ওসি মাহবুব আলমের তৎপরতায় স্বস্তি জনমনে অর্ধ গলিতে লাশ উদ্ধার : শরীরের অংশ ছিড়ে নিচ্ছে গুইসাপ নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা খেলা শুরু স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ গণমাধ্যমকর্মীকে হুমকি ও দুর্ব্যবহার : সাংসদ-পুত্রের বিরুদ্ধে জিডি পুলিশ সুপার ৮ মাসে বদলি হলেও পাঁচ বছর ধরে বহাল তবিয়তে সিভিল সার্জন
গাইবান্ধায় ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

গাইবান্ধায় ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

 

বিশেষ প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : ধর্ষণের দায়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাজারপাড়া গ্রামের খায়রুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার গাইবান্ধার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রত্নেশ্বর ভট্টাচার্য এ রায় দেন। এক​ই সঙ্গে আদালত খায়রুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন। মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ৫ মে রাতে উপজেলার বাজারপাড়া গ্রামের এক গৃহবধূকে ধর্ষণ করেন প্রতিবেশী খায়রুল। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে একই বছরের ১৭ মে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মহিবুল হক বলেন, সাক্ষ্য প্রমাণে খায়রুল দোষী প্রমাণিত হওয়ায় বিচারক এই রায় দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK