ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫৮ টাকা নির্ধারণ

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫৮ টাকা নির্ধারণ

নারায়ণগঞ্জ প্রতিদিন :

বেশ কয়েকদিন দর কষাকষির পর ঢাকা থেকে নারায়ণগঞ্জ রুটে সাধারণ বাস ভাড়া ৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে বিআরটিসি এসি বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা এবং বেসরকারি এসি বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮০ টাকা। অপরদিকে শিক্ষার্থীদের জন্য ৩৪ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দুই তরফা তেলের দাম বাড়ানো হয়েছে। তেলের দাম বাড়ানোর কারণে বাস মালিক সমিতি ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলো। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন বাসের মালিকগণ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা একত্রিত হয়ে কয়েক দফা বৈঠক করার পর এ ভাড়া নির্ধারণ করা হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK