নিজস্ব প্রতিবেদক :
সাইনবোর্ড এলাকায় মহাসড়কের উত্তর পাশে ডেমরা ও সিদ্ধিরগঞ্জ থানার সীমান্তে ওয়াকফকৃত সম্পত্তি দখল করার অভিযোগ উঠেছে গোপালগঞ্জ জেলার আওয়ামী লীগের নেতা ও বৈষম্য বিরোধী একাধিক মামলার আসামি শেখ মহিউদ্দিনের বিরুদ্ধে। এই শেখ মহিউদ্দিনের বিরুদ্ধে যাত্রাবাড়ী ও মতিঝিল সহ বিভিন্ন থানায় একাধিক হত্যা ও হত্যার চেষ্টা মামলার রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের প্রভাব খাটিয়ে এই শেখ মহিউদ্দিন বিভিন্ন জায়গায় জমি দখল ও চাঁদাবাজি সহ নানা অপকর্ম করে আসছিল। গত ৫ আগস্টের পরেও এখনো তিনি কিছু নাম দাড়ি বি এন পির লোক সাথে নিয়ে এগুলো করছে এতগুলো বৈষম্য বিরোধী মামলা মাথায় নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন জমি দখলসহ বেপরোয়া কর্মকাণ্ড করে বেড়ালেও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন তিনি।
স্থানীয়দের দাবি, তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠিন শাস্তির মুখোমুখি করা হোক। এবং তার হাত থেকে ওয়াকফকৃত সম্পত্তি উদ্ধারসহ ব্যবস্থা নেয়া জরুরী বলে মনে করছেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত মহিউদ্দীনকে খুঁজে পাওয়া যায়নি তাই তার বক্তব্য নেয়া সম্ভাবনা হয়নি।
Leave a Reply