নারায়ণগঞ্জ প্রতিদিন :
ঢাকা রেঞ্জ ডিআইজি এর পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে বদলিজনিত সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
২ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার ) ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ ইকবাল হোসেনের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে বদলিজনিত বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) এম এ জলিল, মোঃ সিদ্দিকুর রহমান, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্ এন্ড ইন্টেলিজেন্স), ঢাকা রেঞ্জ, মোহাম্মদ সুলাইমান, পুলিশ সুপার (ট্রাফিক) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), ঢাকা রেঞ্জ সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় তাঁর নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়। পাশাপাশি নতুন কর্মস্থলে তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করা হয়।
Leave a Reply