নারায়ণগঞ্জ প্রতিদিন :
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন সিকদারের উপর অতর্কিত হামলা সহ হত্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে বিএনপি নেতা আনিসুর রহমান ফোন দিয়ে রুহুল আমিন সিকদারকে ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় রাস্তা আটকে রেখেছে এমন কথা জানালে তিনি ঘটনাস্থলে যান। এবং কিছুক্ষণ পরে সেই স্থানে আনিসুর রহমানও পৌঁছান। রাস্তা বন্ধ থাকায় মানুষ ভোগান্তিকার হচ্ছে এই কথা বলায় আনিসুর রহমানকে চট থাপ্পড় মারে মোহনল আলতাফ গংরা। এসময় বিএনপি নেতা রুহুল আমিন বলেন, এভাবে চড় থাপ্পড় না মারলেও পারতেন। এই কথা বলায় আলতাফ ও মোহন ভংরা রুহুল আমিনের উপর অতর্কিত হামলা সহ এবং হত্যার চেষ্টা চালায়। এই অতর্কিত হামলা ও সন্ত্রাসী ব্লক কর্মকাণ্ডে রুহুল আমিন শিকদার গুরুতর আহত হয়েছেন বলেও জানা গেছে। পরবর্তীতে খবর পেয়ে ফতুল্লা থানা বিএনপির অনেক নেতা কর্মীরা ঘটনাস্থলে আসেন বলে জানা গেছে।
এ বিষয়ে হামলার শিকার ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন সিকদার জানান, আঘাত শরীরে লাগেনি, লেগেছে কলিজায়। তবে সুপারস্টারের সিসিটিভি ক্যামেরা চেক করলে প্রকৃত ঘটনা জানা যাবে বলেও জানান তিনি। অপরদিকে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি দেখে তিনি মনে করেছেন অতীতের কোন ক্ষোভ থেকে এ ঘটনা ঘটাতে পারে বলেও মন্তব্য করেন তিনি। তবে তাকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালিয়েছে মোহন ও আলতাফ গংরা বলে মনে করেন ফতুল্লা থানা বিএনপির এই নেতা।
এদিকে প্রত্যক্ষদর্শীরা অনেকেই মনে করছেন, বিএনপি নেতা রুহুল আমিন সিকদারের উপরে যারা হামলা চালিয়েছে সেই হামলা পূর্বপরিকল্পিত বলেও ধারণা করছেন তারা। পাশাপাশি এই হামলা ও হত্যার চেষ্টা ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা।
বিএনপি নেতা রুহুল আমিন সিকদার বিগত আওয়ামী সরকারের আমলে বিভিন্ন ধরনের ব্লক মামলা হামলায় জর্জরিত ছিলেন। বিএনপির নেতৃবৃন্দরা জানেন যে , রুহুল আমিন শিকদার একজন ত্যাগী ও তৃণমূল থেকে উঠে আসা একজন নেতা। তার উপর এরকম হামলার ঘটনা কোনভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। যে সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সহ দলীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নেতারা।
এদিকে যারা বিএনপি নেতা রুহুল আমিন সিকদার ও আনিসুর রহমানের উপরে অতর্কিত হামলা ও হত্যার চেষ্টা চালিয়েছে সেই সন্ত্রাসী মোহন ও আলতাফ এর কোনো ফোন নাম্বার পাওয়া যায়নি বিধায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
Leave a Reply