নারায়ণগঞ্জ প্রতিদিন :
নারায়ণগঞ্জের বন্দরের চৌরাপাড়া এলাকায় আব্দুল হাইয়ের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৫ নম্বর ওয়ার্ডের চৌরাপাড়া এলাকায় ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বাদ আসর চৌরাপাড়া এলাকায় আব্দুল হাইয়ের উদ্যোগে ও সার্বিক তত্ত্বাবধানে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য নিয়ে আলোচনা ও হাম নাথ করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন চৌরাপাড়া বড় মসাজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল জলিল রুহিতপুরী,
মোঃআনিছ খন্দকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম বিল্পবী,মোঃরওশন আলী,চৌরাপাড়া জামে মসজিদের ইমাম।
আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ও মাইটিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন,আনোয়ার হোসেন, পুকা,নন্দিত টেলিভিশনের বন্দর প্রতিনিধি সাজীদ হোসেন কিবরিয়া, শাকিল সর্দার, মোঃ জাহাঙ্গীর, সাত্তার ভান্ডারী, এজাস হোসেন, রকি, শাকিলসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা।
দোয়া মাহফিলে স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন এবং ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের আহ্বান জানানো হয়।
দোয়া শেষে সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।
Leave a Reply