জেলা প্রশাসনের উদ্যোগে পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা

জেলা প্রশাসনের উদ্যোগে পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা

নারায়ণগঞ্জ প্রতিদিন :

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর বদলিজনিত বিদায় উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে বদলিজনিত বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর কর্মকালীন সময়ের নিষ্ঠা, পেশাদারিত্ব, দক্ষ নেতৃত্ব এবং নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়। কর্মক্ষেত্রে তাঁর আন্তরিকতা, দক্ষতা ও সৌহার্দ্যপূর্ণ নেতৃত্ব সকলের মাঝে স্মরণীয় হয়ে থাকবে। নতুন কর্মস্থলে তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । এসময় নারায়ণগঞ্জ জেলার র‍্যাব-১১ এর সিও, ৬২ বিজিবি এর সিও, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪ এর পুলিশ সুপার, এনএসআই এর যুগ্ম পরিচালক , আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মহোদয়, ডিজিএফআই এর সহকারী পরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ এবং অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK