নিজস্ব সংবাদদাতা :
নারায়ণগঞ্জে জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে তৃতীয় দিনে ৭টি থানা এলাকায় বিশেষ পুলিশি অভিযানে ১০০ জন আসামী গ্রেফতার করা হয়েছে। এছাড়াও গত দুই দিনে জেলার সাতটি থানা এলাকায় পুলিশি অভিযানে অন্তত ২২৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
০৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে বিভিন্ন থানা পুলিশ কর্তৃক স্ব স্ব থানা এলাকায় পরিচালিত অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাজীদের ক্ষেত্রে করা হয়। সদর মডেল থানা –
অভিযান পরিচালনা করে মাদকসেবী ও মাদকব্যবসায়ীসহ মোট ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
ফতুল্লা থানা –
অভিযানে মাদকসেবী ও মাদকব্যবসায়ী ১৭ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী অভিযানে ২ জনসহ মোট ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে ৩ বোতল বিদেশি মদ, ১০ পিস ইয়াবা এবং ৬ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানা –
অভিযানে মাদকসেবী ও মাদকব্যবসায়ী ১০ জনকে আটক করা হয়েছে এবং ১০৬ বোতল ফায়ার ডিল উদ্ধার করা হয়েছে।
বন্দর থানা –
অভিযানে মোট ২২ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী মামলায় ৩ জন, ছিনতাইয়ের দায়ে ১ জন, মাদকসেবী ৩ জন, মাদকব্যবসায়ী ৪ জন, জিআর পরোয়ানায় ১ জন, সিআর পরোয়ানায় ৩ জন এবং পূর্বের মামলায় ৭ জন গ্রেপ্তার হন। এ ছাড়া ২টি মাদক মামলা রুজু করা হয়েছে এবং ১০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা –
বিশেষ অভিযানে মাদকসেবী ও মাদকব্যবসায়ী ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোনারগাঁও থানা –
মাদকসেবী, মাদকব্যবসায়ী, নিয়মিত মামলার আসামি এবং পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টি) আসামিসহ মোট ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।
আড়াইহাজার থানা –
অভিযানে মাদক সংক্রান্ত মামলায় ৩ জন, সিআর সাজাপ্রাপ্ত ১ জন, সিআর পরোয়ানাভুক্ত ১ জন এবং নিয়মিত মামলায় ১ জনসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে জেলার উক্ত সাতটি থানায় সর্বমোট ১০০ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে।
এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।
Leave a Reply