নারায়ণগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান : গ্রেফতার ১২২

নারায়ণগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান : গ্রেফতার ১২২

নারায়ণগঞ্জ প্রতিদিন :

নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানে ১২২ জন অপরাধীকে গ্রেফতার।

নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান নেতৃত্বে আজ ০৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ থেকে নারায়ণগঞ্জ জেলার প্রতিটি থানায় মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হয়েছে।

সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ও তাঁর নেতৃত্বে ০৭ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ০১ জন সহকারী পুলিশ সুপার মহোদয়ের তত্ত্বাবধানে ০৭ থানার অফিসার ইনচার্জ ও অফিসার-ফোর্সদের সমন্বয়ে সাতটি থানায় এই বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার কারণে আজ সর্বমোট ১২২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত অপরাধীদের আগামীকাল বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। নিরাপদ নারায়ণগঞ্জ গড়তে-জনগণের পাশে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK