শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
সরকার স্বাধীনতা যুদ্ধের সঙ্গে বেইমানি করছে: খালেদা জিয়া

সরকার স্বাধীনতা যুদ্ধের সঙ্গে বেইমানি করছে: খালেদা জিয়া

jpg 005

অনলাইন ডেস্ক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, যে স্বপ্ন নিয়ে মানুষ ১৯৯০ সালে স্বৈরশাসনের অবসান ঘটিয়েছিল, সেই স্বপ্ন সরকার তছনছ করে দিয়েছে। এরা মহান স্বাধীনতা যুদ্ধের চেতনার সঙ্গে বেইমানি করছে।

কাল রোববার স্বৈরাচার পতন দিবস উপলক্ষে এক বাণীতে খালেদা জিয়া এ কথা বলেন। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর আন্দোলনের মুখে স্বৈরাচার এরশাদ সরকারের পতন হয়।
বিএনপি চেয়ারপারসন বলেন, স্বাধীনতার চুয়াল্লিশ বছরে বাংলাদেশে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে। গণবিরোধী শাসনের মুখে গণতন্ত্রের অভিযাত্রা ব্যাহত হয়েছে। কিন্তু গণতন্ত্রপ্রিয় মানুষ বাধাকে অতিক্রম করে গণতন্ত্রের পথচলাকে নির্বিঘ্ন করেছে। গণতন্ত্র এখন আবারও সংকটের মুখে। বিনা ভোটের কর্তৃত্ববাদী সরকারের একদলীয় শাসনের চরিত্রগুলো ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে।
সাবেক এই প্রধানমন্ত্রী বাণীতে বলেন, ৫ জানুয়ারির একতরফা নির্বাচন জাতিকে একদলীয় নিষ্ঠুর শাসনের শৃঙ্খলে বন্দী করেছে। মানুষের মৌলিক মানবাধিকারকে শাসকদল, গণতন্ত্র হত্যাকারী পতিত স্বৈরাচার ও ৭২-৭৫ সময়ের সন্ত্রাসীরা এক জোট হয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করছে। তিনি বলেন, সব রাজনৈতিক দলের ইচ্ছায় নিরপেক্ষ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। এরা তা সংবিধান থেকে মুছে দিয়েছে। বিনা ভোটের সরকার সংবিধানে বর্ণিত জনগণের মৌলিক অধিকার সম্পূর্ণভাবে কেটে নিয়েছে। দেশে গণতন্ত্রের বিন্দুমাত্র চিহ্ন নেই, মানুষের জান-মালের নিরাপত্তা নেই।
বিএনপি চেয়ারপারসন ’৯০র চেতনায় সবাইকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নতুন সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK