শিরোনামঃ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬টি সড়ক এলজিইডির কোর রোড নেটওয়ার্কের আওতায় আনার সুপারিশ বাড়ির মালিককে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, বন্দরে কথিত সাংবাদিককে ঘিরে উত্তেজনা ফতুল্লায় ওসি মাহবুব আলমের তৎপরতায় স্বস্তি জনমনে অর্ধ গলিতে লাশ উদ্ধার : শরীরের অংশ ছিড়ে নিচ্ছে গুইসাপ নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা খেলা শুরু স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ গণমাধ্যমকর্মীকে হুমকি ও দুর্ব্যবহার : সাংসদ-পুত্রের বিরুদ্ধে জিডি পুলিশ সুপার ৮ মাসে বদলি হলেও পাঁচ বছর ধরে বহাল তবিয়তে সিভিল সার্জন সোনারগাঁওয়ে অবৈধ চুনা পোড়ানোর কারখানার মূলহোতা মোশাররফ বন্দর থানা পুলিশ কর্তৃক ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-১
সায়েদাবাদে ব্যবসায়ীকে কুপিয়ে জখম নগদ টাকা ও দুটি মোবাইল ছিনতাই

সায়েদাবাদে ব্যবসায়ীকে কুপিয়ে জখম নগদ টাকা ও দুটি মোবাইল ছিনতাই

index_15334
ডেস্ক নিউজ,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : রাজধানীর সায়েদাবাদে জাহাঙ্গীর আলম নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে নগদ টাকা ও দুটি মোবাইল সেট ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। গুরুতর জখম জাহাঙ্গীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।রোববার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। জাহাঙ্গীর পেশায় ব্যবসায়ী। তিনি বংশাল এলাকায় থাকেন।

 আহত জাহাঙ্গীর জানায়, ভোরে লক্ষ্মীপুর যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে রিকশায় করে সায়েদাবাদ বাসস্ট্যান্ডের যাচ্ছিলেন তিনি। সায়েদাবাদ রেলগেট এলাকায় পৌঁছালে কয়েক ছিনতাইকারী রিকশার গতিরোধ করে। এরপর ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার সঙ্গে থাকা দুটি মোবাইল ফোন সেট ও আট হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর চলে যাওয়ার সময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপায় ও গোপনাঙ্গে আঘাত করে।
 পরে জাহাঙ্গীরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
 ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-১ এর পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক জানান, জাহাঙ্গীর ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অবস্থা গুরুতর বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK