শিরোনামঃ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬টি সড়ক এলজিইডির কোর রোড নেটওয়ার্কের আওতায় আনার সুপারিশ বাড়ির মালিককে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, বন্দরে কথিত সাংবাদিককে ঘিরে উত্তেজনা ফতুল্লায় ওসি মাহবুব আলমের তৎপরতায় স্বস্তি জনমনে অর্ধ গলিতে লাশ উদ্ধার : শরীরের অংশ ছিড়ে নিচ্ছে গুইসাপ নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা খেলা শুরু স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ গণমাধ্যমকর্মীকে হুমকি ও দুর্ব্যবহার : সাংসদ-পুত্রের বিরুদ্ধে জিডি পুলিশ সুপার ৮ মাসে বদলি হলেও পাঁচ বছর ধরে বহাল তবিয়তে সিভিল সার্জন সোনারগাঁওয়ে অবৈধ চুনা পোড়ানোর কারখানার মূলহোতা মোশাররফ বন্দর থানা পুলিশ কর্তৃক ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-১
পৌর নির্বাচনে এমপিদের প্রচারনার সুযোগ চাইল আ’লীগ

পৌর নির্বাচনে এমপিদের প্রচারনার সুযোগ চাইল আ’লীগ

ec logo
বিশেষ প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : আসন্ন পৌর নির্বাচনে এমপিদের প্রচারণার সুযোগ চেয়েছেন আওয়ামী লীগ প্রতিনিধিদলের সদস্যরা। এছাড়া মনোনয়নপত্র জমা দেয়ার সময় বাড়ানোর দাবিও জানিয়েছে দলটি। রোববার দুপুর ১২টা ৪০মিনিটে নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে এ দাবি জানান তারা।

 এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল ইসিতে যান। দলে যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক ও দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপও ছিলেন।
 প্রায় আধা ঘণ্টা তারা ইসির সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সাংবাদিকদের বলেন, প্রথমবারের মতো দলীয়ভাবে মেয়রপদে নির্বাচন হচ্ছে। এমপিরা এ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে পারবেন না। কিন্তু আমাদের তো বলতে হবে এই প্রার্থী আমাদের। তারা আমাদের দলকে রিপ্রেজেন্ট করে। আমার দলের আদর্শ এটা। সুতরাং কেন আমাদের প্রচারণা চালাতে দেবেন না ?
 তিনি আরো বলেন, আগে নির্দলীয় ছিল। সেখানে এমপিরা প্রচারণা চালাতে যেত না। দলীয়ভাবে নির্বাচন হওয়ায় এমপিদের প্রচারণার সুযোগ দিতে হবে। প্রত্যেক এমপির এটি গণতান্ত্রিক অধিকার। এ সুযোগ আপনাদের দিতে হবে।
 হানিফ বলেন, মনোনয়নপত্র জমা দেয়ার সময় বাড়ানোর দাবি করেছি। এ ব্যাপারে পরীক্ষা-নিরীক্ষা করে পরে সিদ্ধান্ত দেয়া হবে বলে সিইসি আমাদের জানিয়েছেন।
 প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৬ পৌরসভায় ভোটগ্রহণ হবে। মনোনয়ন দাখিলের শেষ সময় ৩ ডিসেম্বর। বাছাই ৫ ও ৬ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ সময় ১৩ ডিসেম্বর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK