শিরোনামঃ
ফতুল্লায় কৃষক দল নেতার বিরুদ্ধে অপহরণের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন উদ্বোধন হলো নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬ জাতীয় শিক্ষা সপ্তাহে সরকারি তোলারাম কলেজের বিশাল সাফল্য বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আশি হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী  যাত্রাবাড়ীতে ১৬ হাজার পিস ইয়াবা সহ গ্রেফতার ১ বন্দরে সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন সহ ৫ দগ্ধ পর্যটন কর্মী ফয়সাল রাজু ও নদী পর্যটনের সম্ভবনা নিয়ে কিছু কথা Nalu Online Casino Evaluation: Is It Worth Your Time? ফিলিপাইন রোডশো ২০২৬ অনুষ্ঠিত
সোনারগাঁয়ে জমি দখলের চেষ্টা ; থানায় অভিযোগ

সোনারগাঁয়ে জমি দখলের চেষ্টা ; থানায় অভিযোগ

নিজস্ব সংবাদদাতা :

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে জমি দখলের অভিযোগ উঠেছে একদল প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পক্ষ ওবায়দুল্লাহ (২৮) বৃহস্পতিবার সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, তার পরিবারের মালিকানাধীন জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী আজিজ, সোহেল, সেলিমসহ কয়েকজনের সঙ্গে বিরোধ চলে আসছে। জমি সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা বিচারাধীন থাকলেও, প্রতিপক্ষরা আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালায়।

ওবায়দুল্লাহ অভিযোগ করেন, ৯ অক্টোবর সকালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তার জমিতে প্রবেশ করে গাছপালা কেটে ফেলে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এসময় বাধা দিলে তারা হামলার হুমকি দেয়।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করেও কোনো সমাধান হয়নি। অবশেষে তিনি ন্যায়বিচারের আশায় থানায় অভিযোগ করতে বাধ্য হন।

এ বিষয়ে সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক তদন্ত রাশেদুল ইসলাম খাঁন (ওসি) বলেন, “লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK