শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
ইউরোপের স্বপ্ন দেখিয়ে ৭১ লক্ষ টাকা আত্মসাৎ নিঃশ্ব হয়েছে একাধিক পরিবার

ইউরোপের স্বপ্ন দেখিয়ে ৭১ লক্ষ টাকা আত্মসাৎ নিঃশ্ব হয়েছে একাধিক পরিবার

নারায়ণগঞ্জ প্রতিদিন  ::

ভিসা কনস্যুল প্লাটফর্ম লিঃ এর ব্যবস্থপনা পরিচালক সালাউদ্দিন রুবেলে ও শাহ মোঃ ফাহাদ বিন রউফ এর নামে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে।

স্বপ্নের দেশ ইউরোপে পাঠানোর কথা বলে ৭০ লক্ষ ২৫ হাজার টাকা আত্মসাৎ করেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

কুমিল্লার দাউদকান্দির বেশ কয়েকটি গ্রামের মানুষ আজ নিঃশ্ব ও নিরুপায় হয়ে পথে বসেছেন।
সম্প্রতি এমন প্রতারনার স্বীকার হয়েছেন কুমিল্লার দাউদকান্দির বেশ কয়েকটি পরিবার।

বিদেশ গিয়ে স্বাবলম্বী হওয়ার আশায় ছাড়তে হয় পরিবার-পরিজন, কেউ আবার নিজের শেষ সম্বলটুকু বিক্রি করে দিয়ে মানসিকভাবে নিজেকে তৈরি করে থাকেন বিদেশে যাওয়ার জন্য।

চোঁখে স্বপ্ন থাকে পরিবার-পরিজন নিয়ে সুখে থাকার, এযেনো আকাশচুম্বী স্বপ্ন ছোঁয়ার।

একপর্যায়ে দালাল চক্রের ফাঁদে পরে স্বল্প টাকায় ইউরোপ যাওয়ার লোভে পড়ে প্রতারণার শিকার হচ্ছেন মধ্যবিত্ত শ্রেণীর একটি গোষ্ঠী।

সংঘবদ্ধ এই চক্রটি তাদের বিলাসবহুল অফিস, ইন্টেরিওর দেখিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।

আর প্রতারক চক্রের কেবলমাত্র একটি শিরোনামেই সর্বস্ব হারাচ্ছেন শতশত সাধারণ নিরীহ মানুষ।

তাদের শিরোনাম হচ্ছে “আমরাই একমাত্র স্বল্প টাকায় ইউরোপে লোক “পাঠাই” এই শিরোনামেই ইউরোপ যাওয়ার স্বপ্নে নিজেদের শেষ সম্বলটুকু বিক্রি করে তুলে দিচ্ছেন প্রতারক চক্রের হাতে।

এরপর থেকেই শুরু হয় দালালচক্রের নানা টালবাহানা।

এমনই প্রতারণার শিকার হয়েছেন,হাবিব সরকার নামের এক ব্যক্তি।

উক্ত বিষয়ে তেঁজগাও শিল্প থানায় একটি অভিযোগ দায়ের করেন,মোঃ হাবিব সরকার।

তিনি অভিযোগে উল্লেখ করেন, ২০২৪ সালের ১ নভেম্বর চুক্তিপত্রের ভিত্তিতে আমি ও আমার লোকদের বাংলাদেশি পাসপোর্ট, ভিসা প্রসেসিংয়ের জন্য ঢাকাস্থ ভিসা কনস্যুল প্লাটফর্ম লিঃ এর ব্যবস্থপনা পরিচালক সালাউদ্দিন রুবেল, (জাতীয় পরিচয় পত্র নং-৬৪২৪৭৭৩৩৩৮) এর কাছে জমা দেই।

পরবর্তীতে ৬ নভেম্বর ২০২৪ তারিখে আমি তার প্রতিষ্ঠানের মানি রিসিটের মাধ্যমে ৯ লক্ষ ২৫ হাজার টাকা জমা দিলে,ঐ মাসেই আমার বন্ধু মাসুদ রানার কাছ থেকে ১১ হাজার ইউরো/(১৬ লক্ষ টাকা) নেন, দুই দফায় মোট ২৫ লক্ষ ২৫ হাজার টাকা নেন উক্ত দালাল চক্রটি।

অন্যদিকে, জার্মানিতে অবস্থিত আমার মামা ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালিউল্লাহ মিয়ার জার্মানিতে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠান (ইউরেশিয়া-মার্ট ইমপোর্ট এন্ড এক্সপোর্ট, এমভিএস কেরিসটর ১৩৩ ৪২২১০ ডুসেলডর্ফ) এর কাছ থেকে অপর ব্যবস্থাপনা পরিচালক শাহ মোঃ ফরহাদ বিন রউফ/শাহ মোঃ ফাহাদ বিন রউফ (জাতীয় পরিচয় পত্র নং-৪৬৬৬৮৯৭২৬১) নেয় আরও ৪৫ লক্ষ টাকা।

যার ভিডিও ফুটেজ প্রমাণ হিসেবে রয়েছে।

সর্বমোট ৭০ লক্ষ ২৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে এই দালাল চক্রটি।

৬ মাসের মধ্যে আমি আমার লোকদেরকে ইউরোপ নেয়ার কথা থাকলেও সময় পেরিয়ে যাবার পর তার সাথে যোগাযোগ করে চাপ দিতে থাকলে ২০২৫ সালের মে মাস থেকে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেয়।

পরে জানতে পারি, তারা অফিস বন্ধ করে পালিয়েছে,তাদের সাথে বহুবার যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছি।

বর্তমানে এই প্রতারক ও দালাল চক্রের অন্যতম একজন সদস্য/মালিক, সালাউদ্দিন রুবেল দেশেই রয়েছেন, ভুক্তভোগীদের আকুতি দেশের আইন প্রয়োগকারী সংস্থাসহ সরকারের সংশ্লিষ্ট প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই প্রতারকের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করে ঐসকল ভুক্তভোগী পরিবারকে সহযোগিতা প্রদানে সহায়ক ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK