শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
নাঃগঞ্জ মহানগর আওয়ামীলীগের ৭১ সদস্যের কমিটি চূড়ান্ত

নাঃগঞ্জ মহানগর আওয়ামীলীগের ৭১ সদস্যের কমিটি চূড়ান্ত

pn_16537 copyবিশেষ প্রতিনিধি নারায়ণগঞ্জ প্রতিনিধি ঃ অবশেষে প্রায় দুই বছর পর গঠিত হলো নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি। নতুন পুরানো মিলিয়ে ৭১ সদস্যের কমিটি চুড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি।
নারায়ণগঞ্জ আওয়ামী লীগের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কোন পরিবর্তন হয়নি। তবে নতুন কমিটিতে জেলা যুবলীগের অনেক সিনিয়র নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ বিষয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন জানান, ৭১ সদস্যের কমিটি চুড়ান্ত হয়েছে। আগামী ১০ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে ২নং রেল গেট সংলগ্ন আওয়ামী লীগের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানানো হবে।
তবে সম্ভাব্য যাদের নাম নতুন কমিটিতে শোনা যাচ্ছে তাদের মধ্যে যুগ্ম সম্পাদক পদে জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক পদে জেলা যুবলীগের সহ সভাপতি জাকিরুল আলম হেলাল প্রায় নিশ্চিত। এছাড়া নতুনদের মধ্যে জিএম আরাফাত, মাহমুদা মালা, আহসান হাবিব, সোহেল আহমেদের নামেও জোর গুঞ্জন শোনা যাচ্ছে। তবে সকল জল্পনা কল্পনার অবসানের জন্য অপেক্ষা করতে হবে আগামী বৃহস্পতিবার বিকেল পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK