শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
নারায়ণগঞ্জ চাঁদাবাজি মামলায় নূর হোসেনকে আদালতে হাজির

নারায়ণগঞ্জ চাঁদাবাজি মামলায় নূর হোসেনকে আদালতে হাজির

002

নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের আরো একটি চাঁদাবাজি মামলায় জেলার বহুল আলোচিত সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে সোমবার সকালে আদালতে হাজির করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপমের আদালতে সোমবার সকালে তাকে আনা হয়। মামলার পরবর্তী শুনানির দিন ১১ জানুয়ারি ঠিক করেন আদালত। পরে নূর হোসেনকে নিয়ে যাওয়া হয় কারাগারে। এ সময় আদালত এই মামলার অন্য পলাতক আসামিদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের নির্দেশ দেন। নূর হোসেনের আইনজীবী এডভোকেট খোকন সাহা জানান, সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা সহিদুল ইসলাম ২০১৪ সালে ২১ জুন চাঁদাবাজির অভিযোগ এনে নূর হোসেন ও তার ভাতিজা শাহজালাল বাদলসহ কয়েক জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় নূর হোসেনকে আদালতে হাজির করা হয়েছিল।

প্রমঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল দুপুরে নজরুল ইসলামসহ সাতজনকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহরণ করা হয়। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ছয়জনের এবং ১ মে আরেকজনের লাশ পাওয়া যায়। নিহত অপর ছয়জন হলেন- আইনজীবী চন্দন সরকার, নজরুলের বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, চন্দন সরকারের গাড়িচালক মো. ইব্রাহীম।

এ ঘটনায় নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম ফতুল্লা মডেল থানায় নূর হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, হাসমত আলী, আমিনুল ইসলাম, আনোয়ার হোসেন ও ইকবাল হোসেনের বিরুদ্ধে মামলা করেন। এ ছাড়া চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল একই ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একই থানায় আরেকটি মামলা করেন।
এদিকে চার্জশিট দেওয়ার সময় মামলার প্রধান আসামি নূর হোসেন বিদেশে থাকলেও বর্তমানে তিনি দেশের কারাগারে বন্দী রয়েছেন। ১২ নভেম্বর মধ্য রাতে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে তাকে ফেরত পাঠায় ভারত। ৭ খুনের পর ভারতে পালিয়ে গিয়ে ধরা পড়েন নূর হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK