শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
বেইলী স্কুলের কর্তৃপক্ষ এই জনভোগান্তি’র জন্য দায়ী

বেইলী স্কুলের কর্তৃপক্ষ এই জনভোগান্তি’র জন্য দায়ী

02
নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম ঃ নারায়ণগঞ্জের চাষাঢ়ায় অবস্থিত বেইলী স্কুলের কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যক্তিগত গাড়ি রেখে জনগনের চলাচলের রাস্তা বন্ধ তথা জনভোগান্তি সৃষ্টি করার এক গুরুতর অভিযোগ পাওয়া গেছে। ২৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে এ ভোগান্তির ঘটনা ঘটে।
শহরের প্রান কেন্দ্র চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিণারের পেছনে তথা পশ্চিম পার্শ্বে সান্তনা মাকেট সংলগ্ন নারায়ণগঞ্জের অন্যতম শিক্ষানুরাগী ও জনহিতৈষী ব্যক্তি সর্বপরিচিত বিশিষ্ট ব্যবসায়ী কাশেম জামালের নিজস্ব মার্কেটে অবস্থিত তাঁর ব্যক্তিগত শিক্ষা প্রতিষ্ঠান এই বেইলী স্কুল।
সরেজমিন প্রত্যক্ষকালে দেখা গেছে, বেইলী স্কুলের সামনের রাস্তাটি পুরোটিই দখল করে রেখেছে স্কুলের শিক্ষার্থীদের বহনকারী ব্যক্তিগত গাড়িতে। রাস্তা বন্ধ থাকায় ব্যস্ত এই সড়কের দুই পাশে সৃষ্টি হয় তীব্র যানজটের। এতে করে পথচারীরা পড়ে চরম ভোগান্তিতে। স্থানীয় ব্যবসায়ী ও ভূক্তভোগী জনসাধারণ জানান, এটা কোন নতুন দৃশ্য নয়, হরহামেশাই ঘটছে এমন ভোগান্তির ঘটনা।
স্থানীয় সূত্র আরও জানায়, এই স্কুলে সাধারণত শহরের ধনী ও প্রভাবশালীদের সন্তানেরা লেখাপড়া করে। তাদের বেশীর ভাগই স্কুলে আসা যাওয়া করে বিলাস বহুল গাড়িতে চড়ে। স্কুলের নিজস্ব কোন কার পাকিং না থাকায় এইসব গাড়িগুলো রাখা হয় রাস্তার উপরে। ফলে প্রতিনিয়তই তীব্র যানজটের সৃষ্টি হয়। কিন্তু স্কুল কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন ব্যবস্থাই নিচ্ছে না। তাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পথচারিরা।
এ ব্যাপারে কাসেম জামালের সাথে যোগাযোগ করার জন্য তার মোবাইল (০১৭১১৫২৬০২২) ফোনে বারবার চেষ্টা করে কেবলই বন্ধ পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK