শিরোনামঃ
দুর্যোগকালীন সময়ে যোগাযোগ ও উদ্ধার কার্যক্রম জোরদারে ১২টি স্পিডবোট হস্তান্তর  মহাসড়কে চালু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ‘অটো ফাইন সিস্টেম’ নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬টি সড়ক এলজিইডির কোর রোড নেটওয়ার্কের আওতায় আনার সুপারিশ বাড়ির মালিককে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, বন্দরে কথিত সাংবাদিককে ঘিরে উত্তেজনা ফতুল্লায় ওসি মাহবুব আলমের তৎপরতায় স্বস্তি জনমনে অর্ধ গলিতে লাশ উদ্ধার : শরীরের অংশ ছিড়ে নিচ্ছে গুইসাপ নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা খেলা শুরু স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ গণমাধ্যমকর্মীকে হুমকি ও দুর্ব্যবহার : সাংসদ-পুত্রের বিরুদ্ধে জিডি পুলিশ সুপার ৮ মাসে বদলি হলেও পাঁচ বছর ধরে বহাল তবিয়তে সিভিল সার্জন
বন্দরে সিটি করর্পোরেশনের রাস্তা দখল করেছে জাহাঙ্গীর॥ ৮ টনি ট্রাক ঢুকিয়ে রাস্তার একপাশ ভেঙ্গে ফেলেছে

বন্দরে সিটি করর্পোরেশনের রাস্তা দখল করেছে জাহাঙ্গীর॥ ৮ টনি ট্রাক ঢুকিয়ে রাস্তার একপাশ ভেঙ্গে ফেলেছে

Photo0157

বন্দরে সিটি করর্পোরেশনের রাস্তা দখল করেছে জাহাঙ্গীর

বন্দর প্রতিবিদেক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জের বন্দরে সিটি করর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের অন্তগত কুরিপাড়া চৌরাস্তা থেকে হরিপুর ব্রীজ পর্যন্ত রাস্তাটিতে নির্মান সামগ্রী রেখে ও ইন্টার ডিস্ট্রিক ট্রাক প্রবেশ করিয়ে রাস্তাটি ভেঙ্গে দিয়েছে স্থানীয় ব্যাক্তি জাহাঙ্গীর ।
সরেজমিনে গিয়ে দেখা যায়,নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের আওতাধীন কুরিপাড়া চৌরাস্তা থেকে হরিপুর ব্রীজ পর্যন্ত রাস্তাটিতে নির্মান সামগ্রী রেখে ও ইন্টারডিস্ট্রিক ট্রাক প্রবেশ করিয়ে রাস্তাটি ভেঙ্গে দিয়েছে মৃত জলিল কোম্পানীর ছেলে জাহাঙ্গীর । তার বাড়ি নির্মান কাজের জন্য সিমেন্ট,পাথর,ইটা ও বালু সহ সকল প্রকার সামগ্রী এই রাস্তাটিতে রেখে ব্যক্তিগতভাবে ব্যবহার করছে । এই রাস্তাটি দিয়ে ভারি যানবাহনচলাচল নিশিদ্ধ থাকলেও সে তা মানছেনা বলে জানান স্থানীয়রা । তাছাড়া জাহাঙ্গীরের অনেক টাকা পয়সা থাকার পরেও এলাকার মানুষ তথা সমাজ তার নিকট থেকে কোন রকম সহযোগীতা পাননা ।
নাম প্রকাশে অনিচ্ছক এলাকার এক ব্যবসায়ী নারায়গঞ্জ ্রপতিদিন’কে জানান,কুরিপাড়া চৌরাস্তা থেকে হরিপুর ব্রীজ পর্যন্ত রাস্তাটি এক সময় ভাঙ্গা ছিলো । সাধারন মানুষ চলাচল করতে পারতো না । পরে সিটি করপোরেশনের উদ্যেগে রাস্তাটি ঢালাই করা হয় । কিন্তু দু:খের বিষয় হলো সরকারি রাস্তাটিতে একান্ত ব্যাক্তিগতভাবে জাহাঙ্গীর তার স্থানীয় প্রভাব প্রতিপত্তি খাটিয়ে তার বাড়ির নির্মান কাজের সকল প্রকার সামগ্রী এই রাস্তাটির ওপর রাখছে । ফলে বৃহস্পতিবার তার নিজের কাজের জন্য পাথার নিয়ে ইন্টাডিস্ট্রিক একটি ট্রাক রাস্তাটির ওপর আসলে রাস্তার একপাশ দেবে এবং ভেঙ্গে যায় । এই রাস্তা জনসাধারনেরা তাই দ্রুত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী স্থানীয়দের ।
এ বিষয়ে ২৭ নং ওয়াড কাউন্সিলর সিরাজুল ইসলাম সিরাজ নারায়য়ণগঞ্জ প্রতিদিন’কে বলেন,আমি বিষয়টি সম্পর্কে জেনেছি এবং সাথে সাথে জাহাঙ্গিরকে ডেকে জিজ্ঞাসা করেছি। আমি বিকেলে রাস্তাটি পরিদর্শন করবো । পরিদর্শন কের ব্যবস্থা নিব ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK