শিরোনামঃ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬টি সড়ক এলজিইডির কোর রোড নেটওয়ার্কের আওতায় আনার সুপারিশ বাড়ির মালিককে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, বন্দরে কথিত সাংবাদিককে ঘিরে উত্তেজনা ফতুল্লায় ওসি মাহবুব আলমের তৎপরতায় স্বস্তি জনমনে অর্ধ গলিতে লাশ উদ্ধার : শরীরের অংশ ছিড়ে নিচ্ছে গুইসাপ নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা খেলা শুরু স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ গণমাধ্যমকর্মীকে হুমকি ও দুর্ব্যবহার : সাংসদ-পুত্রের বিরুদ্ধে জিডি পুলিশ সুপার ৮ মাসে বদলি হলেও পাঁচ বছর ধরে বহাল তবিয়তে সিভিল সার্জন সোনারগাঁওয়ে অবৈধ চুনা পোড়ানোর কারখানার মূলহোতা মোশাররফ বন্দর থানা পুলিশ কর্তৃক ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-১
বন্দরে আবারো নৌকা ডুবির ঘটনা॥আহত ১০,আশঙ্কাজনক ২

বন্দরে আবারো নৌকা ডুবির ঘটনা॥আহত ১০,আশঙ্কাজনক ২

-songshoso_9156420151127153646 copy

বন্দর প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : সোমবার সকাল ১১ টায় বন্দর ১ নং খেয়াঘাটে বালুবাহী ট্রলারের ধাক্কায় নৌকা ভেঙ্গে গিয়ে ১০ জন আহত হয়েছে। এতের মধ্যে ২ জন মহিলা যাত্রীর অবস্থা আশংকা জনক। তাদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বন্দর ১ নং খেয়াঘাটে নারায়ণগঞ্জ থেকে ২০/২২ জন যাত্রী বোঝাই করে নৌকা বন্দরপাড়ে আসার সময় ১টি বালুবাহী ট্রলার নৌকাটিকে ধাক্কা দিলে নৌকাটি ভেঙ্গে যায়। এ সময় যাত্রীরা পানিতে লাফিয়ে পড়ে। নৌকার ভিতরে থাকা ২ মহিলা যাত্রী গুরুতর আহত হয়। ঘাটের অন্যান্য নৌকা দ্রুত নদীর মাঝখানে গিয়ে পানি থেকে যাত্রীদের উদ্ধার করে। নৌ-পুলিশ বালুবাহী ট্রলারটি আটক করেছে। এ ঘটনায় মহিলা যাত্রীরা সংঘাহীন থাকায় তাদের নাম ঠিকা জানা যায়নি এবং কোন নিখোঁজ বা হতাহতের সংবাদ পাওয়া যায়নি। এ ঘটনার পর নৌকার মাঝির নদীর তীরে আসলেও পারে তার কোন সন্ধ্যান পাওয়া যায়নি। এব্যপারে খেয়াঘাটের মাঝি সমিতির সাধারণ সম্পাদক কাজী জহির বলেন, আমি এ ধরণের সংবাদ পাইনি তার পরেও খোঁজ নিয়ে আটক বালুবাহী ট্রলারের মালিকের সাথে আলোচনা করে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরন নিয়ে দেয়ার ব্যবস্থা করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK