শিরোনামঃ
দুর্যোগকালীন সময়ে যোগাযোগ ও উদ্ধার কার্যক্রম জোরদারে ১২টি স্পিডবোট হস্তান্তর  মহাসড়কে চালু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ‘অটো ফাইন সিস্টেম’ নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬টি সড়ক এলজিইডির কোর রোড নেটওয়ার্কের আওতায় আনার সুপারিশ বাড়ির মালিককে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, বন্দরে কথিত সাংবাদিককে ঘিরে উত্তেজনা ফতুল্লায় ওসি মাহবুব আলমের তৎপরতায় স্বস্তি জনমনে অর্ধ গলিতে লাশ উদ্ধার : শরীরের অংশ ছিড়ে নিচ্ছে গুইসাপ নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা খেলা শুরু স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ গণমাধ্যমকর্মীকে হুমকি ও দুর্ব্যবহার : সাংসদ-পুত্রের বিরুদ্ধে জিডি পুলিশ সুপার ৮ মাসে বদলি হলেও পাঁচ বছর ধরে বহাল তবিয়তে সিভিল সার্জন
আড়াইহাজারে ছেলে কর্তৃক মা কে হত্যার চেষ্টা

আড়াইহাজারে ছেলে কর্তৃক মা কে হত্যার চেষ্টা

araihazar pic--02-12-15

মোঃ বাদল আহম্মেদ , আড়াইহাজার প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জের আড়াইহাজারে সম্পত্তির লোভে সৎ মা কে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসী সৎ পুত্র। ঘটনাটি ঘটেছে উপজেলার হাইজাদী ইউনিয়নের তাঁতিপাড়া কলাগাছিয়া গ্রামে মঙ্গলবার ( ১ ডিসেম্বর) রাত অনুমান ৮ টার দিকে। মাথার ২ স্থানে রক্তাক্ত কাটা জখমে আহত ও মুমূর্ষু অবস্থায় সৎ মা আছমা বেগম (৩০) আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি ও চিকিৎসাধীন আছে।
জানা যায়, সম্প্রতি স্বামী আঃ বাতেনের মৃত্যুর পর আছমাকে ২ শিশু কন্যা ও ১ পুত্র সন্তান সহ মারপিট করে বাড়ী থেকে বের করে দেয় তার সৎ পুত্র সন্ত্রাসী গাফফার ও তার বোন ভগ্নীপতিরা। এ বিষয়ে আছমা বাদী হয়ে নারায়ণগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করে। কিন্তু উক্ত মামলা তুলে নেওয়ার জন্য আছমাকে হুমকী দিতে থাকে গাফফার ও তার সহযোগিরা। এ ব্যাপারে আছমা আড়াইহাজার থানায় একটি সাধারণ ডাইরী ও করে। ঘটনার সময় আছমা গার্মেন্টসÑএর ডিউটি শেষে তার স্বামীর বাড়ীর পাশের রাস্তা দিয়ে পিত্রালয়ে ফিরছিলো। এ সময় সৎ পুত্র গাফফার তার সহযোগিদেরকে নিয়ে আছমাকে পথ রোধ করে কুপিয়ে হত্যার চেষ্টা করে। আছমার মাথার তালুর ২ স্থানে কেটে গিয়ে গুরুতর আহত হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। সংবাদ পেয়ে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আড়াইহাজার থানা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK